মেয়েটি আসলেই বড় হয়ে গেছে! কে বলবে এই সেই ‘হ্যারি পটার’-এর ছোট্ট
হারমিওনি? অভিনয় ছাড়াও তাঁকে জাতিসংঘের হয়ে বিভিন্ন দাতব্যকাজে ব্যস্ত
থাকতে দেখা যায় প্রায়ই। জাতিসংঘের সঙ্গে কাজ করতে গিয়ে এমা ওয়াটসন খেয়াল
করলেন হলিউড কতটা পিছিয়ে! তাঁর দুঃখ, হলিউডে এখনো নারীরা বৈষম্যের শিকার।
তাই এ নিয়ে আক্ষেপের শেষ নেই ২৫ বছর বয়সী এই অভিনেত্রীর।
এ পর্যন্ত ১৯টি
চলচ্চিত্রে অভিনয় করেছেন এমা। দ্য গার্ডিয়ান–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি
বলেন, এ পর্যন্ত তাঁর অভিনীত ১৭টি ছবির পরিচালক ছিলেন পুরুষ। মাত্র দুটি
চলচ্চিত্রে নারী পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। কাজ করেছেন
১৩ জন পুরুষ প্রযোজক আর মাত্র একজন নারী প্রযোজকের সঙ্গে। তবে নিজেকে
ভাগ্যবান বলেও দাবি করেছেন এমা। কারণ, তাঁর বেড়ে ওঠার পরিবেশে তিনি কখনো এই
বৈষম্যের শিকার হননি। কিন্তু গণমাধ্যমের সামগ্রিক চিত্র তুলে ধরতে গিয়ে
তিনি বৈষম্যের অভিজ্ঞতার কথা স্বীকার করেন।
No comments:
Post a Comment