কোলকাতার বিনোদন পত্রিকা আনন্দদিন এর প্রতিবেদনে দাবি করা হয়েছে এখন
পর্যন্ত যেকয়টা যৌথ প্রযোজনার সিনেমা জাজ ও এসকে মুভিজ একসাথে বানিয়েছে ,
সবগুলিতে ইনভেস্ট করেছে মূলত জাজ মাল্টিমিডিয়া । এবং লাভের সামান্য কিছু
পারসেন্টেজ পাচ্ছে এসকে মুভিজ ।
বাংলাদেশে যৌথ প্রযোজনার নামে মুক্তি
পেলেও রোমিও বনাম জুলিয়েট , অগ্নি ২ ও আশিকি কোলকাতায় মুক্তি পাচ্ছে লোকাল
সিনেমা হিসেবে , তার কারণ কোলকাতায় লোকাল সিনেমা হিসেবে মুক্তি দিলে
ট্যাক্স কম দিতে হয় , রেন্টাল খরচও কম লাগে ।
এদিকে ফেসে গেছে এসকে
মুভিজ , একের পর এক বিতর্কিত সিনেমা করায় তাদের ব্ল্যাকলিস্ট করার ধান্দায়
আছে কোলকাতার প্রযোজক সংস্থা ইস্পা ।
এদিকে বাংলাদেশে যৌথ প্রযোজনার অনুমতি নেয়া হয়েছে রাবেয়া ফিল্মসের নামে , জাজের কোন নাম নেই !! কিন্তু পরিবেশনা করছে তারাই ।
কোলকাতার পোস্টারে লেখা আছে জাজ এন্ড ইন্দো বাংলা কো প্রোডাকশন । অথচ কোলকাতার অনুমতি নেবার সময় জাজের নাম ব্যাবহার হয় নি !!!
এদিকে এসকে মুভিজ বিতর্কিত হওয়ায় তাদের সাথে পার্টনারশিপ গোটানোর চেষ্টায়
আছে জাজ । নিজেরাই খুলতে চাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ইন্ডিয়া ব্রাঞ্চ ।
বাংলাদেশে অনুমতি নিতে যেন সমস্যা না হয় সে জন্য আশিকি সিনেমায় ক্ষুদ্র
একটি চরিত্রে নেয়া হয় মৌসুমিকে । কারণ মৌসুমির স্বামী ওমর সানি এখন
বাংলাদেশ শিল্পী সমিতির সহ সভাপতি । (আনন্দদিনের লজিক)
পুরাই মাথা নষ্ট ম্যান !!! এসব বিনোদন কই রাখমু !!! জাজ আর কত খ্যাল দেখাইব ??
No comments:
Post a Comment