Friday, July 24, 2015

আনুশকা যেখানে বিরাটও সেখানেই!

বলিউডের আনুশকা শর্মা আর ক্রিকেটার বিরাট কোহলির প্রেমকাহিনি এখন আর গোপন নেই। প্রকাশ্যে হাতে হাত ধরেই হাজির হচ্ছেন তাঁরা। কয়েক দিন আগে তো আনুশকার বাজারের ব্যাগ টানতেও দেখা গেছে ভারতের জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে।
 আনুশকা শর্মা ও বিরাট কোহলি


আনুশকা শর্মা আর বিরাট কোহলি সম্প্রতি ভোগ বিউটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে হাজির হন এবং লালগালিচায় হেঁটে অনেকের দৃষ্টি কাড়েন। শুধু লালগালিচায় হেঁটেই তাঁরা থামেননি। ক্যামেরার সামনে হাতে হাত রেখে ছবির জন্য পোজও দিয়েছেন।
ভারতের এনডিটিভির এক খবরে বলা হয়েছে, লন্ডনে আনুশকা-বিরাট জুটি একত্রে দারুণ ছুটির সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, বিরাটের সৌন্দর্যের প্রশংসা করে আনুশকা বলছেন, ‘সে আমার দারুণ, চমৎকার আর্ম ক্যান্ডি’।

No comments:

Post a Comment