
জুন মাসে মুম্বাইয়ে বিশ্বখ্যাত অভিনেতা চার্লি চ্যাপলিনের নানা কার্টুন
নিয়ে আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীর। এর উদ্বোধন করেছিলেন বলিউড তারকা
বিদ্যা বালান। দেশ-বিদেশের ২০০ শিল্পীর আঁকা কার্টুন সেই প্রদর্শনীতে ঠাঁই
পেয়েছিল। সেখানেই বিদ্যা বালান তাঁর অনেক দিনের একটি সুপ্ত ইচ্ছার কথা
প্রকাশ করেন। জানান, চার্লি চ্যাপলিন চরিত্রে অভিনয় করতে চান তিনি। সেই
ইচ্ছা এবার পূরণ হতে চলছে। জানা গেছে, ওই প্রদর্শনীর আয়োজক মালায়লাম ছবির
পরিচালক আর সারথ এখন বিদ্যা বালানকে নিয়ে তৈরি করবেন একটি হিন্দি ছবি, যাতে
বিদ্যাকে দেখা যাবে চার্লি চ্যাপলিনের ভূমিকায়।
১৯৮৭ সালে বলিউড তারকা
শ্রীদেবীকে মিস্টার ইন্ডিয়া ছবিতে কিছু সময়ের জন্য চ্যাপলিনের সাজে দেখা
গিয়েছিল। ওই ছবি দেখেই নাকি আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন বিদ্যা বালান।

পরিচালক
আর সারথ বলেন, এরই মধ্যে চ্যাপলিনের ভূমিকায় অভিনয়ের জন্য বিদ্যাকে
প্রস্তাব দিয়েছেন তিনি। আগামী সপ্তাহে বিদ্যার সঙ্গে কথা পাকাপাকি করতে
সারথ মুম্বাই যাচ্ছেন।
পরিচালক আর সারথ এর আগে মালায়লাম ভাষায় তৈরি
করেছেন বুদ্ধানাম চ্যাপলিনাম চিড়িকুন্নু (বুদ্ধ এবং চ্যাপলিন স্মাইল) নামের
একটি ছবি। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি পাচ্ছে।
No comments:
Post a Comment