বলিউডের 'কিং খান' শাহরুখ আজ ২ নভেম্বর পঞ্চাশ বছরে পা রাখলেন। এ
অভিনেতার ৫০তম জন্মদিন উপলক্ষে ভারতের বিভিন্ন রাজ্যের ভক্তেরা তাঁকে
শুভেচ্ছা জানিয়েছেন। স্ত্রী গৌরী, তিন সন্তান, পরিবারের অন্য সদস্যরা ছাড়াও
বলিউডের সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজন ও ভক্তরা জন্মদিন উপলক্ষে এ অভিনেতাকে
শুভেচ্ছা জানান। জন্মদিন উপলক্ষে এ অভিনেতা এক নজর দেখতে এবং তাঁকে
শুভেচ্ছা জানাতে মুম্বাইতে শাহরুখের বাসভবন মান্নাতের বাইরে ভিড় করেছিল
অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
রাত বারোটার পর মান্নাতে স্ত্রী গৌরী, দুই ছেলে আরিয়ান ও আব্রাম এবং মেয়ে
সুহানাকে সঙ্গে নিয়ে কেক কাটেন শাহরুখ। এর পরপরই জন্মদিন উদ্যাপন নিয়ে
তাঁর প্রথম টুইটটি করেন শাহরুখ। টুইট বার্তায় বলিউডের এই তারকা অভিনেতা
জানান, এই মুহূর্তে অত্যন্ত ভালো লাগছে আমার। জন্মদিন উপলক্ষে সবাই যে
ভালোবাসা, আন্তরিকতা দেখিয়েছেন আমি তাতে মুগ্ধ।
মান্নাতের বাইরে মাঝরাতেও অসংখ্য শাহরুখ-ভক্ত জড়ো হয়েছিলেন তাঁদের
প্রাণপ্রিয় এই অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। ভক্তদের ভালোবাসার
বহিঃপ্রকাশে বিহ্বল শাহরুখ মান্নাতের সামনে জড়ো হওয়া উচ্ছ্বসিত ভক্তদের
ছবি পোস্ট করার পাশাপাশি ফেসবুক পেজে একটি ভিডিওচিত্রও পোস্ট করেছেন।
ভিডিওচিত্রটিতে দেখা যাচ্ছে, মান্নাতের বাইরে অপেক্ষমাণ অসংখ্য ভক্ত এ
অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। তাঁদের আনন্দ আর উচ্ছ্বাস শাহরুখের পোস্ট
করা এই ভিডিওচিত্রটিতে স্পষ্ট ফুটে উঠেছে।
এদিকে, শাহরুখ খানের ৫০তম জন্মদিন উপলক্ষে তাঁর 'ফ্যান' ছবিটির দ্বিতীয়
টিজারটি মুক্তি পেয়েছে। ফ্যান ছবিটি নির্মিত হয়েছে এই তারকা অভিনেতার
জীবনকে নিয়েই।
জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানতে
বেশ কয়েকটি টুইটও করেছেন শাহরুখ। সেসব টুইটে তিনি তাঁকে শুভেচ্ছা জানানোর
জন্য সবাইকে ধন্যবাদ জানান।
বিশ্বজুড়ে যার লাখো ভক্ত, কোটি মানুষের তারকা যে মানুষটি; সেই শাহরুখ খানের
‘তারকা’ কিন্তু তাঁর মা। এ অভিনেতা তাঁর আত্মজীবনীতে জানিয়েছিলেন, তাঁর
একটাই দুঃখ, অভিনয়শিল্পী হিসেবে এ অভিনেতার সাফল্য তাঁর মা দেখে যেতে
পারেননি।
আত্মজীবনীতে শাহরুখ খান লিখেছিলেন, যখন অভিনয়ের জন্য প্রথম পুরস্কার পাই,
তত দিনে আমাকে ছেড়ে চলে গেছেন তিনি (১৯৯০ সালে)। মার অনুপস্থিতি খুব মিস
করি। মা-ই আমার জীবনের 'তারকা'। আমি জানি, মা আমাকে কখনো চোখের আড়াল করবেন
না। আমি যা কিছু পেয়েছি, যা কিছু করেছি, এ সবই তাঁর আশীর্বাদ ছাড়া আর কিছু
নয়।
জন্মদিনের উচ্ছ্বাস-আনন্দ-শুভেচ্ছার ভিড় ঠেলে প্রিয়তম মার কথাও নিশ্চয়ই
স্মরণ করেছিলেন এই তারকা অভিনেতা। কেননা মা-ই তো তাঁর জীবনের তারকা।
No comments:
Post a Comment