হালের আলোচিত নায়িকা মাহির নতুন ছবি
অগ্নি টু। ছবিটি ঈদে মুক্তি দেওয়ার
ঘোষণা দেওয়া হয়েছিল অনেক আগে। সবকিছু ঠিকঠাক থাকলেও ছিল না সেন্সর ছাড়পত্র।
অবশেষে
গতকাল বৃহস্পতিবার ছাড়পত্র পেয়ে যায় ছবিটি। এর মধ্য দিয়ে ঈদে ছবিটি মুক্তি
দেওয়া নিয়ে কোনো জটিলতা থাকল না। সেন্সর বোর্ড কর্তৃপক্ষ অগ্নি টু ছবিটি
কর্তনবিহীন ছাড়পত্র দেয়।
দুই বাংলার শিল্পীদের নিয়ে নির্মিত অগ্নি টু
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে
মুভিজ। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের ইফতেখার চৌধুরী এবং
ভারতের হিমাংশু।

অগ্নির
মতো অগ্নি-টুতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। ছবিতে মাহির
বিপরীতে রয়েছে কলকাতার ওম। অগ্নির মতো অগ্নি-টুতেও ভিন্নধারার অ্যাকশন লুকে
দেখা যাবে মাহিকে। এই সিনেমার মাধ্যমে নিজেকে আরও একধাপ এগিয়ে নিয়ে
যাবেন-এমনটাই প্রত্যাশা মাহির। সিনেমার জন্য অনেক কিছু কষ্ট এবং ত্যাগ
স্বীকার করতে হয়েছে মাহিকে। নতুন করে নাচ, এবং ফাইটের প্রশিক্ষণও নিতে
হয়েছে তাঁকে।

মাহি
বলেন, ‘নিজের অভিনয় নিয়ে বরাবরই আমি খুশি। অনেক অনেক শ্রমের ফসল অগ্নি-টু।
আমি বিশ্বাস করি কষ্ট করলে সাফল্যের দেখা পাওয়া যায়। অগ্নি-টু যেমন
মুক্তির আগেই আলোড়ন তুলেছে, মুক্তির পরেও একই ধারা অব্যাহত রাখবে। আর আমিও
হয়তো নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’
ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে
মুক্তির পর ‘অগ্নি ২’ ছবিটি বিশ্বের আরও ৮টি দেশে প্রদর্শিত হবে। এ দেশ
গুলোতে প্রদর্শনের সময় প্রচার-প্রচারণার জন্য সেখানে উপস্থিত থাকবেন ছবির
প্রধান পাত্র-পাত্রী এবং সিনেমার পরিচালক ইফতেখার চৌধুরী।
No comments:
Post a Comment